Skip to main content

নভেম্বরে চোখ ধাঁধানো গ্রাফিক্স নিয়ে আসছে নিড ফর স্পিড রাইভালস


জনপ্রিয় রেসিং গেম নিড ফর স্পীড এর পরবর্তী সংস্করণের ঘোষণা দিল ইলেকট্রনিক আর্টস। আসন্ন এক্সবক্স ওয়ান এবং প্লেস্টেশন ফোর এর জন্য তারা নিয়ে আসছে নিড ফর স্পীড রাইভালস।গেমটি এক্সবক্স ৩৬০, প্লেস্টেশন ৩ এবং পিসির জন্যেও অবমুক্ত হবে।
নতুন এই গেমটিতে একটি ওপেন ওয়ার্ল্ড স্টাইলের গেমপ্লে দেয়া হবে গেমারকে, যেখানে সে রেসার হিসেবে অথবা পুলিশ হিসেবে খেলতে পারবে।দুটি সাইডেই রয়েছে ভিন্ন ধরণের চ্যালেঞ্জ।প্লেয়াররা একত্র হয়ে অথবা একে অন্যের প্রতিদ্বন্দ্বি হয়ে কাজ করতে পারবে। অথবা তারা চাইলে একই গেমিং ওয়ার্ল্ডে স্বাধীনভাবে ভারচুয়াল চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে।
need for speed নভেম্বরে চোখ ধাঁধানো গ্রাফিক্স নিয়ে আসছে নিড ফর স্পিড রাইভালস
নতুন এই গেম এ পুনরায় দেখা যাবে ফেরারি প্রেমিকদের F12 বার্লিনেটা গাড়ীটি।গেমটিতে ব্যবহার করা হয়েছে ফ্রস্টবাইট থ্রি ইঞ্জিন, গেমের ট্রেইলার দেখলে আপনি সেটা বুঝতে সক্ষম হবেন।পিসি গেমারদের ভয়ের কোন কারন নেই, ইলেকট্রনিক আর্টস দাবী করেছে নতুন জেনারেশনের কনসোলের মত পিসিতেও একই পারফরম্যান্স পাওয়া যাবে।গেমটি সবগুলো প্লাটফর্মের জন্য একযোগে অবমুক্ত হবে নভেম্বর ১৯ তারিখ

Comments